1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে হামলা, নৌকার ২ কর্মী গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের সরকারের ডাক পেলে মাঠে নামবে বিরোধী দলও শেখ হাসিনাকে ফেরাতে লিগ্যাল নোটিশ, ৭ দফা প্রস্তাব

স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে হামলা, নৌকার ২ কর্মী গ্রেপ্তার

  • প্রকাশিত : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৪ 0 বার সংবাদি দেখেছে

খোকন হাওলাদার, আশুলিয়া প্রতিনিধি (ঢাকা) // সাভারে সাবেক সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদের একটি নির্বাচনি কার্যালয়ে হামলার ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে পৌর এলাকার দিলখুশাবাগ এবং মজিদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন।

গ্রেপ্তারকৃতরা হলেন, নৌকা মনোনীত প্রার্থী ডা. এনামুর রহমানের কর্মী সাভার উপজেলা হকার্স লীগের কোষাধ্যক্ষ রিপন মিয়া ও সাভার পৌর হকার্স লীগের সভাপতি নজরুল ইসলাম।

মামলার এজাহারে বলা হয়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের তৌহিদ জং মুরাদের পৌরসভার মজিদপুরে অবস্থিত অস্থায়ী নির্বাচনি কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়। এ সময় রিপন মিয়া, নজরুল ইসলাম, আতাবর রহমান, তারেক বিন ওবায়েদ, জুয়েল শেখসহ অজ্ঞাত ১০ থেকে ১২ জন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মারধর করে। এরপর প্রচারণায় ব্যবহৃত মাইকের এমপ্লিফায়ার মেশিন, মাইক্রোফোন ও চেয়ার ভাঙচুর করে এলাকায় ভীতি সৃষ্টি করা হয়। এ ঘটনায় মুরাদ জংয়ের সমর্থক আব্দুল কাদির মোল্লা বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে হামলার ঘটনায় মামলা দায়ের হলে দুই আসামিকে গ্রেপ্তার করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews