
নিউজ ডেস্ক ।।
হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন তারেক রহমান। তার পক্ষ থেকে পাঠানো এসব উপহারসামগ্রী শুক্রবার ঢাকা হজ অফিসে পৌঁছেছে।
হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, আল্লাহর মেহমানদের জন্য বিভিন্ন ধরনের উপহারসামগ্রী পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে এক লাখ বোতল মিনারেল ওয়াটার, যা হজ ক্যাম্পে আগত যাত্রীদের মধ্যে বিতরণ করা হচ্ছে।
এছাড়া উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের জন্য ব্যাকপ্যাক, সাবান, পানির পাত্র, পেট্রোলিয়াম জেলি, মিসওয়াক ও আজওয়া খেজুরও পাঠানো হয়েছে। এসব উপহারসামগ্রী প্যাকেটজাত করে সংশ্লিষ্ট হজযাত্রীদের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে।
আজ রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবছর বাংলাদেশ হতে ৭৮,৫০০ জন হজযাত্রী হজ পালন করবেন।