1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হজের প্রথম ফ্লাইট ২১ মে - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

হজের প্রথম ফ্লাইট ২১ মে

  • প্রকাশিত : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ২২২ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // চলতি মৌসুমে পবিত্র হজের প্রথম ফ্লাইট যাবে আগামী ২১ মে। এ বছর প্রি-হজ ফ্লাইটে বাংলাদেশ বিমান মোট ১৬০টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে। প্রথম ফ্লাইট বিজি-৩০০১ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে। আগামী ২২ জুন বিমানের প্রি-হজ ফ্লাইট শেষ হবে।

রোববার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী সৌদি আরবে পবিত্র হজ পালনের অনুমতি পেয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজযাত্রীদের ৫০ শতাংশ অর্থাৎ ৬৩ হাজার ৫৯৯ জনকে পরিবহন করবে। আগামী ২১ মে থেকে শুরু হবে চলতি হজ মৌসুমের হজ ফ্লাইট।

তিনি জানান, চলতি বছর হজযাত্রী পরিবহনে বিমানের নিজস্ব চারটি বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজ এবং ৭৮৭ ড্রিমলাইনার ব্যবহৃত হবে। প্রি-হজ ফ্লাইটে মোট ১৬০টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করা হবে। এরমধ্যে ঢাকা-জেদ্দা রুটে ১১৬টি, ঢাকা-মদিনা রুটে ২০টি, চট্টগ্রাম-জেদ্দা রুটে ১৪টি, চট্টগ্রাম-মদিনা রুটে ৬টি, সিলেট-জেদ্দা ও সিলেট-মদিনা রুটে দুটি করে ফ্লাইট পরিচালনা করা হবে।

উল্লেখ্য, চলতি বছর সরকারিভাবে হজ পালনে খরচ হবে ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা। আর বেসরকারিভাবে হজ পালনে সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা।

গত ৮ ফেব্রুয়ারি নিবন্ধন শুরু হয়েছে। কোটা পূরণ না হওয়ায় এ বছর সরকারি ও বেসরকারি পর্যায়ে হজ নিবন্ধনের সময়সীমা ২১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews