1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হরিপুরে টায়ার বিস্ফোরণে প্রাণ গেল কিশোরের - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

হরিপুরে টায়ার বিস্ফোরণে প্রাণ গেল কিশোরের

  • প্রকাশিত : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ২২৫ 0 বার সংবাদি দেখেছে
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি // ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গী বাজারে মাহিন্দ্রা গাড়ির টায়ারে হাওয়া দেয়ার সময় টায়ার বিস্ফোরণে আলামিন (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী বাজারের ভাই ভাই ইন্জিনিয়ারিং ওয়ার্কশপে এ ঘটনা ঘটে।

নিহত আলামিন রাণীশংকৈল উপজেলার রাউতনগর এলাকার ফুলপাড় গ্রামের জালাল উদ্দিনের ছেলে এবং হরিপুর উপজেলার আর এ কাঠালডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

ভাই ভাই ইন্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক রবিউল ইসলাম জানান, প্রতিদিনের মতো বুধবার সকালে ওয়ার্কশপের চাবি নিয়ে দোকান খোলার পর মাহিন্দ্রা গাড়ির পিছনের চাকা হাওয়া দেয়ার সময় বিস্ফোরণে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজে নেয়ার পথে সেতাবগঞ্জ নামক স্থানে পৌঁছালে তার মৃত্যু হয়।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেননি, তাই নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews