1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হাসিনা ভারতের বন্ধু, আর ভারত হাসিনার বন্ধু: শশী থারুর - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

হাসিনা ভারতের বন্ধু, আর ভারত হাসিনার বন্ধু: শশী থারুর

  • প্রকাশিত : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ২৩৪ 0 বার সংবাদি দেখেছে
আন্তর্জাতিক ডেস্ক // সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করেছেন ভারতের বর্ষীয়ান রাজনীতিবিদ শশী থারুর। দেশটির বিরোধী দল কংগ্রেসের এই নেতা বলেছেন, শেখ হাসিনা ভারতের বন্ধু, তাকে আশ্রয় না দেওয়াটা ভারতের জন্য অসম্মানজনক। গত ১০ আগস্ট শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি একথা বলেন। আজ সোমবার সংবাদমাধ্যমটিতে তার সাক্ষাতকার প্রকাশ করা হয়।

শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের প্রশংসার পাশাপাশি কৃতজ্ঞতা জানান শশী থারুর। তিনি বলেন, ‘আমরা যদি তাকে সাহায্য না করতাম, তাহলে তা ভারতের জন্য অসম্মানের হতো। আমরা যদি আমাদের বন্ধুর সঙ্গে সদয় আচরণ না করতাম, তাহলে ভবিষ্যতে আর কেউ আমাদের বন্ধু হতে চাইতো না।’

শশী থারুর বলেন, শেখ হাসিনার সঙ্গে ভারতের সব নেতাদের সখ্যতা রয়েছে। সরকার কিংবা বিরোধী দল সবাই তাকে পছন্দ করেন। তাই তাকে আশ্রয় দেওয়া হয়েছে। তিনি কবে যাবেন সেটা তার ব্যাপার। আমরা অতিথিকে জিজ্ঞাসা করতে পারি না যে আপনি কবে যাবেন।

এ ছাড়া ড. মুহাম্মদ ইউনূসকে নিয়েও কথা বলেছেন তিনি। তিনি বলেন, ‘আমি ড. ইউনূসকে ব্যক্তিগতভাবে চিনি। তিনি বিশ্বে অত্যন্ত সম্মানিত ব্যাকিত্ব। তিনি ওয়াশিংটনের বন্ধু, জামায়াতে ইসলামি কিংবা আইএসআইয়ের নয়। তাই তাকে নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই। আর পুরো উপদেষ্টাপরিষদের দিকেও যদি আপনি তাকান তাহলেও ভারতের আশঙ্কা করার মতো কিছু নেই।

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে শশী থারুর বলেন, ‘আমাদের প্রথম সম্পর্ক বাংলাদেশের মানুষের সঙ্গে, দ্বিতীয় সম্পর্ক রাষ্ট্রের সঙ্গে আর তৃতীয়ত সেই রাষ্ট্রের নেতার সঙ্গে। তাই বাংলাদেশের সঙ্গে আমাদের বন্ধুত্ব অটূট থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews