1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
১০ টাকায় ঈদের বাজার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

১০ টাকায় ঈদের বাজার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ২৮৩ 0 বার সংবাদি দেখেছে
জয়পুরহাট প্রতিনিধি // আসন্ন ঈদকে সামনে রেখে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুরে মাত্র ১০ টাকা দিয়ে ঈদের সকল বাজার পেয়েছেন ৫ শতাধিক দরিদ্র ও অসহায় মানুষ।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় আজিজ-রেজিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ভ্রাম্যমাণ দোকানে ঈদ বস্ত্র, মাংস, সেমাই, চিনি বিক্রি করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. তাজুল ইসলাম।

ঈদের আগে মাত্র ১০টাকায় পছন্দমত শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি, গরুর মাংস, সেমাই, চিনি, নুডলস কিনতে পেরে বেশ খুশি এসব মানুষরা।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তাজুল ইসলাম জানান, অনেক গরীব মানুষ রয়েছেন যারা টাকার অভাবে ঈদে কোন জামা-কাপড় কিনতে পারেননা। তাদের পছন্দের জায়গা ও আত্মসম্মানের কথা ভেবে মাত্র ১০টাকা দিয়ে এসব বিক্রি করা হয়। ভবিষ্যতেও এই কার্যক্রম চালিয়ে যাওয়ার আশা তার।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সমাজসেবক এসএম কায়কোবাদ, ইলিয়াস হোসেন ও শিক্ষাবিদ আবু রোজ চৌধুরী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews