1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
১৫ হাজারেরও বেশি বাংলাদেশিকে ভিসা দেবে রোমানিয়া - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

১৫ হাজারেরও বেশি বাংলাদেশিকে ভিসা দেবে রোমানিয়া

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ২৯৯ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // ইউরোপের দেশ রোমানিয়া ১৫ হাজারেরও বেশি বাংলাদেশিকে ভিসা দেবে। দেশটির একটি কনস্যুলার প্রতিনিধিদল আগামী ৫ মার্চ ঢাকায় আসবে। তারা মার্চ হতে সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাস ঢাকায় অবস্থান করবেন। এসময় ১৫ হাজারেরও বেশি ভিসা দেয়া হবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

জানা যায়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী বরাবর পুনরায় একটি কনস্যুলার মিশন পরিচালনার জন্য অনুরোধ করে একটি চিঠি পাঠান। তারই পরিপ্রেক্ষিতে রোমানিয়া বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদান কার্যক্রম পরিচালনার জন্য মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ঢাকায় একটি সাময়িক কনস্যুলার মিশন পরিচালনার আগ্রহ প্রকাশ করে। এসময়ের মধ্যে তারা ১৫ হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিককে ভিসা দেবেন।

এর আগে গত বছর রোমানিয়া থেকে একটি কনস্যুলার প্রতিনিধিদল ঢাকায় তিন মাস অবস্থান করে প্রায় ৫ হাজার ৪০০ ভিসা দেয়। ওই মিশন সফলভাবে পরিচালিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী বরাবর পুনরায় একটি কনস্যুলার মিশন পরিচালনার জন্যে অনুরোধ করেন। তারই প্রেক্ষিতে প্রতিনিধি দল আসছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews