1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
২০ বছর কোমায় থাকার পর মারা গেলেন সৌদি ‘ঘুমন্ত রাজকুমার’ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

২০ বছর কোমায় থাকার পর মারা গেলেন সৌদি ‘ঘুমন্ত রাজকুমার’

  • প্রকাশিত : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৪২ 0 বার সংবাদি দেখেছে

আন্তর্জাতিক ডেস্ক // দীর্ঘ ২০ বছর কোমায় থাকার পর মারা গেলেন সৌদি আরবের প্রিন্স আল-ওয়ালিদ বিন খালিদ বিন তালাল আল সৌদ। কোমায় থাকার সময় তিনি ‘ঘুমন্ত রাজকুমার’ নামে পরিচিতি পান। গতকাল শনিবার (১৯ জুলাই) তার মৃত্যু নিশ্চিত করেছে সৌদি রয়েল কোর্ট।

২০০৫ সালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে কোমায় চলে যান প্রিন্স আল-ওয়ালিদ। এরপর থেকে টানা দুই দশক তাকে লাইফ সাপোর্টে রেখে চিকিৎসা দেওয়া হয়। অবশেষে শনিবার তার মৃত্যু হয়।

সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানায়, আজ রোববার আসরের নামাজের পর রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।

ছেলের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) নিশ্চিত করেন তার বাবা প্রিন্স খালিদ বিন তালাল। তিনি লিখেছেন, “আল্লাহর ফয়সালা ও তাকদিরের ওপর পূর্ণ বিশ্বাস রেখে গভীর দুঃখ ও শোকের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় পুত্র প্রিন্স আল-ওয়ালিদ ইন্তেকাল করেছেন। আল্লাহ তাকে ক্ষমা করুন।”

প্রিন্স আল-ওয়ালিদের মৃত্যুতে সৌদি রাজপরিবারসহ দেশটির বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews