1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
৩১ দফা উপস্থাপনের লক্ষ্যে পটুয়াখালীর বাউফলে জন সমাবেশ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন

৩১ দফা উপস্থাপনের লক্ষ্যে পটুয়াখালীর বাউফলে জন সমাবেশ

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭০ 0 বার সংবাদি দেখেছে
7

বাউফল প্রতিনিধি // বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত  রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা উপস্থাপনের লক্ষ্যে পটুয়াখালীর বাউফলে জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বাউফল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলা পাবলিক মাঠে আয়োজিত জন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও  বাউফল উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার একে এম ফারুক আহমেদ তালুকদার।  কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ সভাপতি  এস এ জলিল হীরুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ ইয়াকুব আলী শরীফ, পৌর বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ অলিউর রহমান, শহীদ জিয়া গবেষণা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিসুর রহমান আনিস, পৌর বিএনপির সহ সাধারণ সম্পাদক হাজি পলাশ প্রমুখ। সমাবেশে দলীয় নেতাকর্মী সহ সাধারন মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
আর. এম মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Theme Customized By BreakingNews