1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
৩২০ জন নিহতের ঘটনায় তিনজনের ফাঁসি কার্যকর - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

৩২০ জন নিহতের ঘটনায় তিনজনের ফাঁসি কার্যকর

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ২১৫ 0 বার সংবাদি দেখেছে
আন্তর্জাতিক ডেস্ক // ২০১৬ সালের ৩ জুলাই দেশটির কারাদায় লোকে লোকারণ্য শপিং সেন্টারে বিস্ফোরকবোঝাই গাড়ি দিয়ে হামলা চালানো হয়েছিল

ইরাকে ফাঁসিতে ঝুলিয়ে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ২০১৬ সালে দেশটির রাজধানী বাগদাদে এক গাড়ি বোমা হামলায় ৩২০ জনের বেশি লোক নিহত ও শতাধিক আহত হয়েছিল। এ হামলায় জড়িত থাকার দায়ে তাদের ফাঁসি কার্যকর হয়েছে। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালের ৩ জুলাই এ হামলার ঘটনা ঘটে। সেইসময় বাগদাদের মানুষ পবিত্র রমজান মাসে আসন্ন ঈদের প্রস্তুতি নিচ্ছিল।

এই হামলার দায় স্বীকার করেছিল আইএস। দেশটিতে আইএসকে পরাজিত করলেও এখনো সক্রিয় আছে এ সন্ত্রাসী গোষ্ঠী।

দেশটির প্রধানমন্ত্রী শিয়া আল-সুদানির কার্যালয় জানিয়েছে, গত রোববার বা সোমবার অভিযুক্তদের ফাঁসি কার্যকর করা হয়েছে। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।

ইরাকি সরকারের একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছে, এই হামলার মূল হোতা আটক গাজওয়ান আল-যাওবিও মৃত্যুদণ্ড কার্যকর হওয়া তিনজনের মধ্যে ছিলেন।

 

২০১৬ সালের ৩ জুলাই দেশটির কারাদায় লোকে লোকারণ্য শপিং সেন্টারে বিস্ফোরকবোঝাই গাড়ি দিয়ে হামলা চালানো হয়েছিল। দেশটির রাজধানীতে এটি ছিল শিয়া মুসলিম অধ্যুষিত এলাকা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews