1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
৩৫ বছর ধরে ১টাকার শিঙ্গারা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল মহানগরীতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ডমিনেশন পেট্রোলিং ও বিশেষ অভিযান বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

৩৫ বছর ধরে ১টাকার শিঙ্গারা

  • প্রকাশিত : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ১৮৮ 0 বার সংবাদি দেখেছে

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেনী গ্রামের মোশাররফ হোসেন প্রায় ৩৫ বছর ধরে ১ টাকায় সিঙ্গারা বিক্রি করছেন। তার সিঙ্গারা দাম কম ও সুস্বাদু হওয়ার ফলে জেলার সাধারণ ক্রেতা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দূর-দূরান্ত থেকে অনেকে ছুটে আসেন এই সিঙ্গারা খেতে। নিজে পড়া লেখা না জানলেও এই সিঙ্গারা বিক্রি করে দুই ছেলে ও মেয়েকে শিক্ষিত করেছেন মোশাররফ হোসেন।

মোশাররফ হোসেন জানান, রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সাপ্তাহিক হাট বসে এ বাজারে। প্রতিদিন ১৮শ থেকে ২ হাজার সিঙ্গাড়া বিক্রি হয়। শুরুতে তিনি ৫০ পয়সায় সিঙ্গারা বিক্রি করতেন। কয়েক বছর ধরে ১ টাকায় সিঙ্গারা বিক্রি করেন।

মোশাররফ জানান, জিনিসপত্রের দাম বাড়ায় এখন কম হচ্ছে লাভ। প্রতিদিন তার দোকানে যা বিক্রি হয় তা দিয়েই চলে তার সংসার। দাম কম হলেও বিক্রি বেশি হওয়ায় পুষিয়ে যায় তার।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জানান, দ্রব্যমুল্যে এই উর্দ্ধগতির বাজারে এখনও ১ টাকায় পাওয়া যায় শিঙ্গারা। অবিশ্বাস্য ব্যাপার। দাম ১ টাকা হলেও আকারে নেহাত ছোট নয়। খেতেও বেশ সুস্বাদু।

কয়েক জন ক্রেতা বলেন, দাম ১ টাকা হলেও এ সিঙ্গারা খেতে সুস্বাদু এবং কোনো ধরনের ভেজাল থাকে না। কম দামে মচমচে সুস্বাদু এই সিঙ্গারা বিভিন্ন স্থান থেকে ক্রেতারা এসে পরিবার-পরিজনের জন্য কিনে নিয়ে যান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews