1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
৪২ জনকে পুড়িয়ে হত্যা: অব্যাহতি পেলেন খালেদা জিয়া - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৪৭ অপরাহ্ন

৪২ জনকে পুড়িয়ে হত্যা: অব্যাহতি পেলেন খালেদা জিয়া

  • প্রকাশিত :প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৩৮ 0 বার সংবাদি দেখেছে
13
আদালত প্রতিবেদক // বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অবরোধে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মারা যাওয়া ৪২ জনকে হত্যার অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনকে অব্যাহতি দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন আমলে গ্রহণ করে এ অব্যাহতির আদেশ দেন।

মামলার অপর আসামিরা ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমদ (মৃত্যু) ও চেয়ারপারসনের তৎকালীন উপদেষ্টা শমশের মবিন চৌধুরী।

চলতি বছর ২১ সেপ্টেম্বর গুলশান থানার এসআই শাহীন মোল্লা আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করেন। আদালত সেই প্রতিবেদন আমলে নিয়ে আসামিদের অব্যাহতি দিয়ে মামলাটি খারিজ করেন।

২০১৫ সালের ২ ফেব্রুয়ারি জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী খালেদা জিয়াসহ চারজনকে আসামি করে একটি মামলা করেন। আদালত গুলশান থানা পুলিশকে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলায় ৫ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান অবরোধে ৪২ জনকে আগুনে পুড়িয়ে মারার ঘটনায় খালেদা জিয়াসহ চারজনকে আসামি করে এই হত্যা মামলা দায়ের করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
আর. এম মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Theme Customized By BreakingNews