1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
অফলাইনেও গুগল ড্রাইভ ব্যবহারের কৌশল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
চিশতিয়া নিজামিয়া রিন্দা কওম দরবার শরীফে বৃহস্পতিবার বাৎসরিক ওরস মাহফিল অবহেলায় ক্ষয় হচ্ছে বিশ্ব ঐতিহ্যের নয় গম্বুজ মসজিদ মোরেলগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নড়াইলের মুলিয়ায় গোপী বিশ্বাস’র এক পা-তেই জীবন সংসার প্রতিবন্ধী জীবনটাই যেন অভিশাপ মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত চাঁদে আছড়ে পড়েছে ৪ হাজার কেজির রকেট খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

অফলাইনেও গুগল ড্রাইভ ব্যবহারের কৌশল

  • প্রকাশিত : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ২০১৯ সালে অফলাইন ফিচারের বেটা টেস্টিং শুরু করে গুগল। সেখানে নন-গুগল ফাইল, ব্রাউজার থেকে ইন্টারনেট কানেকশন ছাড়াই ব্যবহারিক পদ্ধতি দেখানো হয়। ২০২১ সালে সার্চ ইঞ্জিন গুগল অফলাইনে ব্যবহার করার ফিচার চালু করে। ফলে গুগল ড্রাইভে পিডিএফ, ইমেজ ও মাইক্রোসফট অফিস ডকুমেন্ট থাকলেও তা অফলাইনে অ্যাকসেস করা যাবে। জেনে নিন কীভাবে অফলাইনারে গুগল ড্রাইভ ব্যবহার করবেন।

অফলাইনে ফিচার ব্যবহারের ক্ষেত্রে প্রথমেই কম্পিউটারে গুগল ড্রাইভ অ্যাপ ইনস্টল করে নিতে হবে। সেই সঙ্গেই অফলাইন অ্যাকসেস মোড ড্রাইভ সেটিংস থেকে অ্যানাবল করে রাখতে হবে।

সে জন্য সাপোর্টেড ফাইলের ওপরে রাইট ক্লিক করে ‘অ্যাভেইলেবল অফলাইন’ অপশন অ্যানাবল করে নিতে হবে। উল্লিখিত উপায়ে ডেস্কটপ থেকে সেটিংসের মাধ্যমে ব্যবহার করা যায়-
♦ গুগল ড্রাইভের ওয়েবসাইটে যেতে হবে।

♦ এরপর ওপরের ডান পাশের গিয়ার আইকনে ক্লিক করে সেটিংস মেন্যুতে ক্লিক করতে হবে।

♦ সেখানে অফলাইন অপশনে থাকা ‘Create, open, and edit your recent Google Docs, Sheets, and Slides files on this device while offline.’ চেকবক্সে ক্লিক করতে হবে।

স্মার্টফোনে অফলাইন ফিচার

গুগল ড্রাইভ অফলাইন ফিচারটি স্মার্টফোনে ব্যবহারে যা করতে হবে।

♦ প্রথমে গুগল ড্রাইভ অ্যাপে যেতে হবে।

দ্বিতীয় ধাপে থ্রি-ডট আইকনে ক্লিক করে সেটিংস অপশনে গিয়ে ‘অফলাইন অ্যাকসেস’ বাটনে ক্লিক করতে হবে।

♦ অফলাইন অ্যাকসেস অ্যানাবল করলেই স্মার্টফোনে ফিচারটি সচল হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews