1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আগুনে পুড়ে ৬ জনের মৃত্যু: বরিশাল হোটেল মালিক গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

আগুনে পুড়ে ৬ জনের মৃত্যু: বরিশাল হোটেল মালিক গ্রেপ্তার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৪৬৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // রাজধানীর পুরান ঢাকার চকবাজারের কামালবাগ দেবিদাস লেনে প্লাস্টিক কারখানা ও বরিশাল হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় মালিক ফখরুদ্দিনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম সাংবাদিকদের বলেন, সোমবার ভোরের দিকে ঢাকার পাশে কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়। আইন অনুযায়ী একটি মামলা রেকর্ড হচ্ছে, সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।

সোমবার (১৫ আগস্ট) বরিশাল হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় মাচান থেকে ৬ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। ওই হোটেলটি ২৪ ঘণ্টাই খোলা থাকে। দুই শিফটে কর্মচারীরা ডিউটি করেন। যারা মারা গেছেন তারা রাত্রিকালীন ডিউটি শেষ করে সকালের দিকে হোটেলের মাচানে গিয়ে ঘুমিয়েছিলেন। ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে তারা মারা যান বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews