1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আগৈলঝাড়ায় পূর্ব বিরোধের জেরে হামলা, বাবা-ছেলে আহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১ গাজীপুর থেকে স্বামীর খোঁজে কাজিরহাট এলাকায় সন্ধান না পেয়ে চলে গেলেন স্ত্রী  মুলাদীতে দরজা ভেঙে ক্রোকারিজ ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজাপুরে শুক্তাগড় ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় এমপির দলীয় চেয়ারম্যান প্রার্থীর ঘোষণা বাংলাবাজার তরুণ সংঘ ফুট বল টুর্নামেন্ট মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত বই ছাপায় সেই আওয়ামী সিন্ডিকেট! হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৫১ হজযাত্রীদের সুবিধার্থে বিমানভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ধর্মমন্ত্রী ভারতে ২ বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৮ বাংলাদেশি কুয়াকাটায় পরিত্যক্ত জিপে আগুন, মালিকের দাবি নাশকতা

আগৈলঝাড়ায় পূর্ব বিরোধের জেরে হামলা, বাবা-ছেলে আহত

  • প্রকাশিত : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ২৪০ 0 বার সংবাদি দেখেছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"remove":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১২ মে ২০২৬) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার খাজুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, খাজুরিয়া গ্রামের মোঃ মতলেফ মিয়া (পিতা- ছবদের আলী মিয়া) এবং তার ছেলে মোঃ বাহাউদ্দিন মিয়া।
অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের বিরোধের জেরে একই গ্রামের তারিকুল মিয়া, নয়ন মিয়া, দীন ইসলাম, মানিক মিয়া (পিতা- আইয়ুব আলী মিয়া), সেকেন্দার মিয়া, হাবিবুর মিয়া, শহিদুল মিয়া, এনামুল ও এবাদুল (পিতা- জলিল মিয়া) সংঘবদ্ধভাবে তাদের উপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে মারধর করলে বাবা-ছেলে গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগী পরিবার জানায়, হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে আগৈলঝাড়া থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews