1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রাজাপুরে শুক্তাগড় ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় এমপির দলীয় চেয়ারম্যান প্রার্থীর ঘোষণা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১ গাজীপুর থেকে স্বামীর খোঁজে কাজিরহাট এলাকায় সন্ধান না পেয়ে চলে গেলেন স্ত্রী  মুলাদীতে দরজা ভেঙে ক্রোকারিজ ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজাপুরে শুক্তাগড় ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় এমপির দলীয় চেয়ারম্যান প্রার্থীর ঘোষণা বাংলাবাজার তরুণ সংঘ ফুট বল টুর্নামেন্ট মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত বই ছাপায় সেই আওয়ামী সিন্ডিকেট! হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৫১ হজযাত্রীদের সুবিধার্থে বিমানভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ধর্মমন্ত্রী ভারতে ২ বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৮ বাংলাদেশি কুয়াকাটায় পরিত্যক্ত জিপে আগুন, মালিকের দাবি নাশকতা

রাজাপুরে শুক্তাগড় ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় এমপির দলীয় চেয়ারম্যান প্রার্থীর ঘোষণা

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ২৯ 0 বার সংবাদি দেখেছে

সোহেল খন্দকার(ঝালকাঠি)প্রতিনিধি।।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠির রাজাপুর উপজেলার ২ নং শুক্তাগড় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় শুক্তাগড় মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ২ নং শুক্তাগড় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য, ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল।বক্তব্য শেষে ২ নং শুক্তাগড় ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয়ভাবে গোলাম কিবরিয়া বরকতকে ঘোষণা দিয়ে যান।

 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল হক সোহেল এবং রাজাপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক নান্টু।

সভায় সভাপতিত্ব করেন ২ নং শুক্তাগড় ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজওয়ান মাস্টার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজাপুর উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ নাজমুল হক এবং ২ নং শুক্তাগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বরকত।

সভায় দেশের বর্তমান পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় সাংগঠনিক কার্যক্রম ও নেতাকর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এ সময় ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews