1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আত্মহত্যার প্রবণতা কমায় কোন ভিটামিন, জানেন? - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

আত্মহত্যার প্রবণতা কমায় কোন ভিটামিন, জানেন?

  • প্রকাশিত : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩২৫ 0 বার সংবাদি দেখেছে
লাইফস্টাইল ডেস্ক // বর্তমান সময়ে পৃথিবীজুড়ে আত্মহত্যার প্রবণতা অনেকটাই বেড়ে গেছে। কেন এ হার প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে তারও অবশ্য একটা কারণ বের হয়ে এসেছে। জানা গেছে, যেসব মানুষের শরীরে ভিটামিন ডি-এর পরিমাণ কম তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি।

সম্প্রতি আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড অব স্ট্যাটিসটিকস এক টুইট বার্তায় জানিয়েছে, বিশ্বজুড়ে যারা আত্মহত্যা করেন বা করার চেষ্টা করেন তাদের মধ্যে অন্তত ৬০ শতাংশ মানুষ ভিটামিন ডি-এর অভাবে ভোগেন। অর্থাৎ শরীরে ভিটামিন ডি-এর পরিমাণ যথাযথ থাকলে আত্মহত্যার প্রবণতা অনেকটা কমে আসবে।

কাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা আছে, এ সংক্রান্ত এক গবেষণায় দেখা গেছে, যাদের শরীরে ভিটামিন ডি-এর অভাব রয়েছে তাদের মধ্যে আত্মহত্যা বা আত্মক্ষতির প্রবণতা দেখা দেয়।

যেসব মানুষের ওপর গবেষণা করা হয়েছে- তাদের ভিটামিন ডি সমৃদ্ধ খাবার দেওয়া হয়েছে। এতে দেখা গেছে, নিয়মিত ভিটামিন ডি সমৃদ্ধ খাবার বা ওষুধ দেয়ার পরে তাদের মধ্য থেকে আত্মহত্যা বা আত্মক্ষতির প্রবণতা অন্তত ৪৫ থেকে ৫০ শতাংশ কমে গেছে।

কেন শরীরে ভিটামিন-ডি এর অভাব ঘটে?

ভিটামিন ডি-এর অভাবে ভোগে বিশ্বের অন্তত ৫০ শতাংশ মানুষ। তবে গবেষণায় দেখা গেছে, যাদের গায়ের রং একটু বেশি চাপা তাদের ত্বকে ভিটামিন ডি-এর সংশ্লেষ তুলনায় কম হয়। অথবা যারা শরীরের সব অংশ ঢেকে পোশাক পরেন, তাদেরও শরীরে ভিটামিন ডি-র অভাব দেখা যায়। ভিটামিন ডি-এর অভাব হলে মূলত হাড় ও পেশি দুর্বল হয়ে পড়ে।

ভিটামিন ডি শরীরে ক্যালসিয়ামের ভারসাম্য বজায় রাখে। এতে বোঝা যায় ভিটামিন ডি শরীরের হাড়ের যত্ন নেয়। তাই শরীরকে সূর্যালোকে উন্মুক্ত করতে হবে। পাশাপাশি, ভিটামিন ডি বৃদ্ধির জন্য ফুড সাপ্লিমেন্ট নিতে হবে। নিউট্রিশনাল সাপ্লিমেন্টও নিতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews