1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আবারও ভয়ানক পন্থা অবলম্বন করছে সরকার: রিজভী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

আবারও ভয়ানক পন্থা অবলম্বন করছে সরকার: রিজভী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ৪২৬ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // বিগত তিনটি নির্বাচনের মতো আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আবারও ভয়ের পরিবেশ সৃষ্টিতে সরকার ভয়ানক পন্থা অবলম্বন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের আগে জনগণের মধ্যে ভয়ের সংস্কৃতি তৈরি করতে ভয়ানক পন্থা অবলম্বন করেছিল। এখন একই পথে নেমেছে আওয়ামী লীগ সরকার। দমন-পীড়ণ, মধ্যরাতে তুলে নিয়ে যাওয়া, গুম-খুন-জঙ্গি নাটক শুরু করেছে আবারও। গণতন্ত্রের অস্তিত্বকে নিশ্চিহ্ন করে জনগণকে বিভ্রান্ত করার কৌশল নিয়েছে তারা। পাশাপাশি বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দায়ের, পাইকারিহারে গ্রেপ্তার ও রিমান্ডে নির্যাতন চালিয়ে দেশটাকে নরকে পরিণত করেছে সরকার।

ক্ষুব্ধ জনগণ ক্ষোভে- দ্রোহে ফুঁসে উঠেছে। জনগণ পতনের ক্ষণ গনণা করছে। চরম অনিশ্চয়তায় ভুগছে, বলেন বিএনপির এই নেতা।

রিজভী অভিযোগ করেন, জামিন বাতিল করে গতকাল বুধবার বিএনপির কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনকে কারাগারে পাঠানো হয়েছে। যুবদল আলী আকবর চুন্নু ও স্বেচ্ছাসেবক দলের রফিক হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক কমিশনার হারুন উর রশীদসহ অনেক নেতাকর্মীকে। এ ছাড়া সিলেট জেলায় গত ৬ নভেম্বর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ অজ্ঞাতনামা ২০০/২৫০ জনের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

তিনি বলেন, ১২ বছর আগে মারা যাওয়া ফরিদপুরের সাবেক কমিশনার ও শহর বিএনপির সভাপতি প্রয়াত বাচ্চু মিয়া আলীর বাড়িতে গত মঙ্গলবার মধ্যরাত ১২ টায় পুলিশ অভিযান চালিয়েছে। মুন্সিগঞ্জ জেলায় বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য যিনি এক বছর আগে মৃত্যুবরণ করেছেন তার বাড়িতে সাদা পোশাকধারী লোকজন হানা দিয়েছে। তাদের বাড়িতে অভিযানকালে নারীদের সঙ্গে ন্যাক্কারজনক আচরণ করেছে পুলিশ।

ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগে গণগ্রেপ্তার করতে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে পুলিশ অভিযান শুরু করেছে। নগরকান্দায় সাতজনকে গ্রেপ্তারের পাশাপাশি ফরিদপুরে অন্তত ছয়জন নেতার বাড়িতে অভিযানের নামে হয়রানি করেছে পুলিশ। বিএনপির নেতা মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তার ভাইকে আটক করেছে।

তিনি আরও বলেন, বরিশালের গণসমাবেশ শেষে ভোলার চরফ্যাশনে নেতাকর্মীরা নিজ এলাকায় ফেরার পথে আওয়ামী দুস্কৃতিকারিরা পথে পথে আক্রমণ করে। চর মানিকা, হাজারীগঞ্জ, মাদ্রাজ, এওয়াজপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীদেরকে মারাত্মক আহত করে। দুস্কৃতিকারিরা বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর-দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও বন্ধ করে দিয়েছে। সন্ত্রাসীদের হামলায় যুবদল নেতা মো. জামাল, রিয়াজ তালুকদার ও মামুন, ছাত্রদল নেতা মো. আনিস, স্বেচ্ছাসেবক দল নেতা মো. সুজন ও মুনিরসহ অসংখ্য নেতাকর্মী আহত হয়। এলাকায় এখন আতঙ্ক বিরাজ করছে, নেতাকর্মীরা এলাকাছাড়া।

রিজভী বলেন, প্রতিটি বিভাগীয় গণসমাবেশকে বানচাল করার জন্য যানবাহন-পরিবহন বন্ধ করে দিচ্ছে। পথে পথে হামলা করছে। গ্রেপ্তার মামলা করছে। তাতে কি শেখ হাসিনা রুখতে পারবে এই জনতার সাগরে ওঠা টালমাটাল জোয়ার। বাংলাদেশে স্বৈরতন্ত্রের অনুকুল সমাজভূমি বলে কিছু নেই।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাংগঠনিক দক্ষতা ও অসামান্য নেতৃত্বের কারনে সারাদেশে একনায়কতান্ত্রিক ফ্যাসীবাদী সরকারের বিরুদ্ধে জনমত তৈরি হয়েছে। তার নেতৃত্বে জনগণের স্বতঃফূর্ত অংশগ্রহণে আন্দোলন এখন গণমুখী। জনতার হাতে স্টীয়ারিং। মাফিয়া সরকার ও তাদের পোষ্যরা কোনক্রমেই রুখতে পারবে না এই গণজোয়ার। জনগণের লক্ষ্য বিজয়। সে লক্ষ্যে পৌঁছাতে যেখানে যে বাধা আসবে তা প্রতিহত করেই এগিয়ে যাবে তারা। এবার আন্দোলনের সুনামি হবে। সেই সুনামিতে সরকার ভেসে যাবে।

বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের গ্রেপ্তার এবং মিথ্যা মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তাদের মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি। আওয়ামী দুস্কৃতিকারিদের কর্তৃক নেতাকর্মীদেরকে আহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। আহত নেতাকর্মীদের সুস্থতা কামনা করছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews