1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আশুলিয়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের সরকারের ডাক পেলে মাঠে নামবে বিরোধী দলও

আশুলিয়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

  • প্রকাশিত : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ২৩২ 0 বার সংবাদি দেখেছে

খোকন হাওলাদার,  সাভার  (ঢাকা) প্রতিনিধি // সাভারের আশুলিয়া ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শুক্রবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার শিমুলিয়া মুচিপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- ঢাকার ধামরাই থানাধীন ভাড়ারিয়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে মনজু (৩০) ও একই থানার ডাঙ্গাপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে জুলহাস (২৮)।

পুলিশ জানায়, গতকাল রাতে আশুলিয়ার জিরানী বাজার বাসস্ট্যান্ড এলাকায় ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শিমুলিয়ার মুচিপাড়া এলাকার তিনরাস্তা মোড়ে কতিপয় মাদক কারবারি মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করছে। পরে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ মনজু ও জুলহাস নামের দুইজনকে আটক করা হয়। এ সময় মনজুর হেফাজত থেকে ৫৩ পিস ও জুলহাসের হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান বলেন, আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে আজ সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews