1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
উজিরপুরে আটিপাড়া নূরানী ও হাফিজী মাদ্রাসার উন্নয়ন নিয়ে মতবিনিময় - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

উজিরপুরে আটিপাড়া নূরানী ও হাফিজী মাদ্রাসার উন্নয়ন নিয়ে মতবিনিময়

  • প্রকাশিত : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৯ 0 বার সংবাদি দেখেছে

মোঃ এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি // বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া নূরানী ও হাফিজী মাদ্রাসার সার্বিক পরিস্থিতি ও উন্নয়ন নিয়ে অভিভাবক, গুণীজন ও এলাকাবাসীর অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর রবিবার সন্ধ্যার পর মাদ্রাসার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সভাপতি মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা ডাঃ সৈয়দ আবদুল মালেক (রহ.)-এর কন্যা আমেরিকান প্রবাসী ডাঃ রোজি আক্তার ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন । বক্তব্যে ডাঃ রোজি আক্তার মাদ্রাসার সার্বিক পরিস্থিতি, শিক্ষার পরিবেশ ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন। পাশাপাশি মাদ্রাসার শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও মানসম্মত করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় মাদ্রাসার সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ জসিম, অভিভাবক অধ্যাপক মো. মাইনুল হক, অধ্যাপক মো. রফিকুল ইসলাম, শিক্ষক মো. ফজলুল হক ও মো. নাসির উদ্দিন সরদারসহ অভিভাবক, গুণীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় মাদ্রাসার বর্তমান অবস্থা, শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উপস্থিতদের মধ্যে আলোচনা ও মতবিনিময় হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews