1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
উজিরপুরে প্রশাসনের উদ্যোগে বাংলা নব বর্ষবরণ উৎসব উদযাপন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল জেনারেল হাসপাতাল জামে মসজিদের নতুন কমিটি গঠন বরিশাল-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান সৌদি আরবে ৩ দিন নিজ কক্ষে পড়ে ছিল প্রবাসীর লাশ নেপাল-তিব্বতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,৩০১, নিখোঁজ ৫,৩৩৯ রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী নেপালের বিদ্যুৎকেন্দ্রের সুড়ঙ্গ থেকে ৯ দিন পর ২ শ্রমিক উদ্ধার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী পার্বতীপুরে রেলওয়ে জিআরপি থানার পুলিশ ২৮ পিস ইয়াবা উদ্ধার মোরেলগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

উজিরপুরে প্রশাসনের উদ্যোগে বাংলা নব বর্ষবরণ উৎসব উদযাপন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১৬৮ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি।। বরিশালের উজিরপুর উপজেলয় উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পহেলা বৈশাখ এর বর্ষবরণ উৎসব উদযাপন করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদীয় আসন-১২০, বরিশাল-২ আসন (উজিরপুর বানারীপাড়া) উপজেলার মাননীয় সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু। বাংলা নববর্ষ উপলক্ষ্যে ১৪ এপ্রিল মঙ্গলবার সকাল ৮ টায় উজিরপুর বি.এন.খান ডিগ্রি কলেজ মাঠে শিল্পকলা একাডেমির পরিবেশনায় জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গানের মধ্যে দিয়ে প্রভাত অনুষ্ঠান শুরু হয়। সকাল ৯ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা, দিনব্যপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মহেশ্বর মন্ডল, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম,পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহিন হাওলাদার,পৌর বিএনপির সাধারন সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু,সহ-সভাপতি আব্দুর রাজ্জাক সরদার, উপজেলা যুবদলের সভাপতি আ.ফ.ম সামসুদ্দোহা আজাদ, পৌর যুবদলের সভাপতি মোঃ শাহাবুদ্দিন আকন সাবু,সদস্য সচিব মোঃ হাফিজুর রহমান প্রিন্স,অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, সংসদ সদস্যর ব্যাক্তিগত সহকারী মোঃ ফয়জুল হক সুমন,উপজেলা প্রকৌশলী সুব্রত রায়,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসাইন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান,উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ এমদাদুল কাসেম সেন্টু,সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল-কলেজের প্রধান ও শিক্ষার্থীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারী, সামাজিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দ। এছাড়া ৩ দিন ব্যপী বিএন খান ডিগ্রী কলেজ মাঠে মেলার আয়োজন করা হয়েছে। এসময় প্রধান অতিথি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews