
নিজস্ব প্রতিবেদক // জধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের বিজিবি মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার বেলা ১১টা ১০ মিনিটে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে সকাল ১০টা ২৫ মিনিটে বিজিবি মার্কেটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, উত্তরার বিজিবি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে প্রথমে তিনটি ইউনিট কাজ শুরু করে। এরপর আরও দুটি ইউনিট বাড়ানো হয়।