1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কঙ্গোতে ভারী বর্ষণে বন্যা-ভূমিধস, নিহত ১২০ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল নগরীতে স্কুলের সামনে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত থাকেন: স্পিকার ভোলায় ডিবির অভিযানে লোকাল গান ও তিনটি বগি দাসহ একজন আটক চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা জাপান ম্যাচে ব্রাজিলের অধিনায়ক রাফিনিয়া নুসরাতের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ কাপুরুষোচিত: জামায়াত আমির এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার

কঙ্গোতে ভারী বর্ষণে বন্যা-ভূমিধস, নিহত ১২০

  • প্রকাশিত : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ৩৮২ 0 বার সংবাদি দেখেছে

কঙ্গোর রাজধানী কিনশাসায় প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ডজন খানেক।

বুধবার (১৪ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভারী বর্ষণের পর কিনশাসা শহরের আশপাশের এলাকাগুলো কাদা পানিতে প্লাবিত হয়ে যায়। রাস্তায় গর্তের সৃষ্টি হওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়া সড়কগুলোর মধ্যে এন১ হাইওয়ে রয়েছে, যা কিনশাসাকে মাতাদির প্রধান সমুদ্র বন্দরের সঙ্গে সংযুক্ত করেছে।

দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, সড়কটি চারদিন পর্যন্ত বন্ধ থাকতে পারে।

কঙ্গোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি অংশ, জেনারেল ম্যানেজমেন্ট অব মাইগ্রেশন দ্বারা মৃতের সংখ্যা নথিভুক্ত করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, এ সংখ্যা আরও বাড়তে পারে।

স্বাস্থ্যমন্ত্রী জিন-জ্যাক এমবুঙ্গানি এমবান্ডা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, তার মন্ত্রণালয় ১৪১ জনের প্রাণহানি হয়েছে বলে গণনা করেছে। তবে অন্যান্য বিভাগের গণনা করা সংখ্যার সঙ্গে ক্রস-চেক করা দরকার।

দ্রুত উন্নয়ন ও দুর্বল নিয়ন্ত্রণ শহরটিকে তীব্র বৃষ্টিপাতের পর আকস্মিক বন্যার জন্য ক্রমশ ঝুঁকিপূর্ণ করে তুলেছে। এটি জলবায়ু পরিবর্তনের কারণে কিছুদিন পর পরই হচ্ছে।

এনগালিমার মেয়র আলিদ’ওর শিবান্দার মতে, এলাকায় ৩৫ জনেরও বেশি মানুষ মারা গেছে। মরদেহ এখনও গণনা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews