1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
করোনা টিকার আওতায় ৪ লাখ ৭৬ হাজার শিশু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

করোনা টিকার আওতায় ৪ লাখ ৭৬ হাজার শিশু

  • প্রকাশিত : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪০ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // দেশব্যাপী গত ২৫ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে ৫ থেকে ১১ বছরের শিশুদের (প্রাথমিকের শিক্ষার্থী) টিকা কার্যক্রম শুরু হয়। এরই মধ্যে এই কার্যক্রমে ৪ লাখ ৭৬ হাজার ৮১৬ জন শিশু প্রথম ডোজের মাধ্যমে টিকার আওতায় এসেছে।

জানা গেছে, প্রথম দফায় রাজধানীর ২১টি কেন্দ্রসহ সারাদেশের ১২টি সিটি কর্পোরেশনের ৫৫টি জোন ও ৪৬৫টি ওয়ার্ডে এই টিকাদান কর্মসূচি চলছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আগামী ১৪ দিনব্যাপী চলবে এই কার্যক্রম।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। এতে স্বাক্ষর করেছেন অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. শাহাদাত হোসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে ভ্যাক্সিনেশন কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১৩ কোটি ৪ লাখ ১ হাজার ৮৬৬ জন। এছাড়া দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১২ কোটি ১২ লাখ ৬৯ হাজার ২৯৯ জন মানুষ। আর বুস্টার ডোজ নিয়েছে ৪ কোটি ৩৭ লাখ ৯৫ হাজার ৬৩১ জন।

এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (শনিবার) সারাদেশে প্রথম ডোজ টিকা দেয়া হয়েছে চার হাজার ৩৬৯ জনকে, দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ১৫ হাজার ৪৬০ জনকে।

এছাড়া বুস্টার ডোজ টিকা পেয়েছেন ৬৮ হাজার ৬১২ জন। এগুলো দেয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews