1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কলাপাড়ায় হরিণের মাংসসহ গ্রেপ্তার ২ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা। ঝালকাঠিতে অসহনীয় লোডশেডিং চলমান, চরম ভোগান্তিতে জনজীবন! নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে বিষের মহোৎসব বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি বিএনপি সমর্থিত দিপু, সম্পাদক জামায়াত সমর্থিত জালাল ইউনিয়নে দেড় কিলোমিটার সড়ক নির্মাণে বদলে গেছে জনজীবন ৩৪ বছর বয়সেও উচ্চতা মাত্র ২৮ ইঞ্চি পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন নড়াইলে জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি  বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ  নরসিংদীতে বাড়িতে ঢুকে গুলি করে হত্যা

কলাপাড়ায় হরিণের মাংসসহ গ্রেপ্তার ২

  • প্রকাশিত : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ২৪৯ 0 বার সংবাদি দেখেছে
পটুয়াখালী প্রতিনিধি // পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে ২০ কেজি হরিণের মাংসসহ সংঘবদ্ধ হরিণ শিকারি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দুপুরে শিকারি চক্রের দুই সদস্যকে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তারকৃত মাসুম বিল্লাহ (৪৪) পাথরঘাটা উপজেলার দক্ষিন চর দুয়ানী গ্রামের রুস্মত আলীর ছেলে। আর হাসান (৩৫) কুয়াকাটা পৌর এলাকার ফুল মিয়া হাওলাদারের ছেলে।

মহিপুর থানা পুলিশ জানায়, শুক্রবার রাত দশটায় এস আই রাসেল এবং জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে আলীপুরের খাপাড়াভাঙ্গা নদীতে অভিযান চালিয়ে একটি কাঠের নৌকা থেকে ককসিটের মধ্যে প্লাস্টিকের বস্তায় রাখা ৪টি প্যাকেটে রাখা ২০ কেজি হরিণের মাংসসহ তাদের গ্রেপ্তার করা হয়। তারা সুন্দরবনে রশি দিয়ে ফাঁদ পেতে নৃশংসভাবে হরিণ শিকার করে বিভিন্ন এলাকায় বিক্রি করে। এ ঘটনায় বন্যপ্রানী নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করে আসামীদের আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews