1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ২৩১ 0 বার সংবাদি দেখেছে
চুয়াডাঙ্গা প্রতিনিধি // চুয়াডাঙ্গায় কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে ছকিনা বেগম (৬৩) নামে এক বৃদ্ধা মারা গেছেন। বুধবার সন্ধ্যার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের জয়রামপুর তারিনিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ছকিনা বেগম চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের জয়রামপুর তারিনিপুর গ্রামের মৃত মহিউদ্দিনের স্ত্রী।

দামুড়হুদা মডেল থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সন্ধ্যায় ঝড় ও বৃষ্টি শুরু হলে বাড়ির ভেতর মুরগির ঘরে মুরগি তুলছিলেন বৃদ্ধা ছকিনা বেগম। হঠাৎ ঝড়ের তোড়ে মুরগির ঘরের পাশের একটি মেহগনি গাছ ভেঙ্গে পড়ে।

এ সময় ভেঙে পড়া গাছটির নীচে চাপা পড়েন ছকিনা বেগম। এতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া বৃদ্ধার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews