1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কুমিল্লায় অগ্নিদগ্ধ হয়ে কলেজ শিক্ষিকার মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

কুমিল্লায় অগ্নিদগ্ধ হয়ে কলেজ শিক্ষিকার মৃত্যু

  • প্রকাশিত : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬৯ 0 বার সংবাদি দেখেছে
কুমিল্লা প্রতিনিধি // অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর কাছে হার মানলেন কুমিল্লার এক কলেজ শিক্ষিকা। মৃত শিক্ষিকার নাম তাহমিনা মুনা (৩২)। তিনি কুমিল্লা নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের পাথুরিয়াপাড়া এলাকার মো. ইউনুস মিয়ার মেয়ে এবং জেলার চান্দিনা উপজেলার সুমন সালাউদ্দিনের স্ত্রী।

রোববার (৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে নিহতের স্বামী সুমন সালাউদ্দিন জানান, সোমবার (২৯ আগস্ট) রাতে কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকায় ভাড়া বাসায় গ্যাসের আগুনে দগ্ধ হন মুনা। পরে তাকে উদ্ধার করে জরুরি ভিত্তিতে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

কর্তব্যরত চিকিৎসক জানিয়েছিলেন মুনার কোমরসহ শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে গেছে। সপ্তাহ খানেক চিকিৎসা নেয়ার পর রোববার সন্ধ্যায় সাড়ে ৬টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মুনা কুমিল্লা মডেল কলেজে ৭ বছর ধরে শিক্ষকতা করছিলেন। তার ২ বছর ৩ মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews