1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কুয়াকাটায় আগুনে পোঁড়া বাগান পরিদর্শন করলেন সহকারী বন সংরক্ষক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

কুয়াকাটায় আগুনে পোঁড়া বাগান পরিদর্শন করলেন সহকারী বন সংরক্ষক

  • প্রকাশিত : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১২৫ 0 বার সংবাদি দেখেছে

মো: রাকিব জোমাদ্দার মহিপুর, পটুয়াখালী // পটুয়াখালীর কুয়াকাটায় আগুনে পোড়া বাগান পরিদর্শন করলেন পটুয়াখালী সহকারী বন সংরক্ষক মোঃ তারিকুল ইসলাম। বৃহস্পতিবার তিনি এ বাগান পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ, কুয়াকাটা বিট কর্মকর্তা সেরাজুল ইসলামসহ বিটের অন্যান্য কর্মকর্তা কর্মচারীসহ স্থানীয় সংবাদ কর্মীরা। সম্প্রতি কুয়াকাটা জাতীয় উদ্যান সংলগ্ন বনে আগুন দেওয়ার ঘটনায় কুয়াকাটা বিট কর্মকর্তা সেরাজুল ইসলামকে শোকজ করেন মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেন পটুয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ সফিকুল ইসলাম। তিনি সহকারী বন সংরক্ষক মোঃ তারিকুল ইসলামকে তদন্তের নির্দেশ প্রদান করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বিট কর্মকর্তা সেরাজুল ইসলাম সংরক্ষিত বনের ৮০/৮৫টি তুলাগাছের তুলা বিক্রি করেছেন স্থানীয়দের কাছে। ক্রেতারা গাছ থেকে তুলা সংগ্রহ করার জন্য গাছের নিচের আগুন দেয়। এতে উপকূলীয় অঞ্চলের রক্ষাকবচ সংরক্ষিত বন ও পরিবেশ প্রতিবেশ হুমকির মুখে পড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, বিট কর্মকর্তা সেরাজুল ইসলাম বিভিন্ন সময়ে বনের মাটি, গাছ, ঘাস, ডাব, বিক্রি করছেন। সরেজমিন তদন্ত শেষে তারিকুল ইসলাম বনে আগুন দেয়ার সত্যতা পেয়েছেন। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, কুয়াকাটা বিটের সংরক্ষিত বনের মধ্যে দুইটি স্থানে আগুন দেয়া চিহ্ন পাওয়া গেছে। একটি জায়গায় গাছের তুলা সংগ্রহ করার জন্য আগুন দেয়া হয়েছে। অন্য জায়গায় তুলা গাছ নেই, ধারণা করা হচ্ছে পথচারী অথবা মাদকসেবীদের সিগারেট থেকে আগুন ধরে প্রায় এক একর বন পুড়ে গেছে। তিনি আরো বলেন, পরিদর্শনকালে বনের ভিতর থেকে বেশ কিছু গাছ কাঁটার চিহ্ন পেয়েছি। এ বিষয়টিও আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews