1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পটুয়াখালীর সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারের নির্দেশ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

পটুয়াখালীর সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারের নির্দেশ

  • প্রকাশিত : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১৯ 0 বার সংবাদি দেখেছে

পটুয়াখালীর সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে জেলা শিক্ষা অফিস। কোনো প্রতিষ্ঠানে নৈশপ্রহরী বা নিরাপত্তাকর্মী না থাকলে চতুর্থ শ্রেণির একজন কর্মচারীকে লিখিতভাবে দায়িত্ব দিয়ে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানে স্থাপিত সিসি ক্যামেরা সচল রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জেলা শিক্ষা অফিসারের কার্যালয় থেকে জেলার আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের এ নির্দেশনা দেওয়া হয়।

জেলা শিক্ষা অফিসারের স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে নৈশপ্রহরী বা নিরাপত্তাকর্মী কর্মরত রয়েছেন, তাদের দায়িত্ব পালনে আরও সতর্ক ও তৎপর হতে হবে। প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারে তাদের সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে হবে।

এ ছাড়া যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে নৈশপ্রহরী বা নিরাপত্তাকর্মীর পদ শূন্য রয়েছে, সেসব প্রতিষ্ঠানের প্রধানকে চতুর্থ শ্রেণির যেকোনো একজন কর্মচারীকে লিখিতভাবে নিরাপত্তার দায়িত্ব দিতে হবে। ওই কর্মচারীকে প্রতিষ্ঠানের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, সেগুলো সার্বক্ষণিক সচল রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

জেলার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে এ নির্দেশনা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে জেলা শিক্ষা অফিসের নির্দেশনায় নিরাপত্তা জোরদারের কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews