1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এলো অর্ধগলিত ডলফিন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এলো অর্ধগলিত ডলফিন

  • প্রকাশিত : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ২২৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে ভেসে এসেছে অর্ধগলিত একটি ডলফিন। এটির দৈর্ঘ্য ৯ ফুট ও প্রস্থ ২ ফুট। ডলফিনটির শরীরের অধিকাংশ চামড়া উঠে গেছে।

শুক্রবার সকালে সৈকতের ট্যুরিজম পার্ক সংলগ্ন পয়েন্টে মৃত ডলফিনটি দেখতে পায় স্থানীরা। পরে তারা ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দেয়। তবে ঠিক কিভাবে এটি মারা গেছে তা নিশ্চিত করতে পারেনি কেউ।

ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, ডলফিনটির লেজে এবং পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। তাদের ধারণা জেলেদের জালের আঘাতে এটি মারা যেতে পারে। অর্ধগলিত ডলফিনটি বৃহস্পতিবার রাত ১২টার দিকে জোয়ারে ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকতে ভেসে আসে।
আন্তর্জাতিক গবেষণা সংস্থার ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশ, ইউএসআইডি ইকোফিশ-২ সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, এর আগেও বেশ কিছু মৃত ডলফিন কুয়াকাটার সৈকতে ভেসে এসেছে। এটি ইরাবতী প্রজাতির ডলফিন।

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম জানান, খবর পেয়ে ওখানকার বিট কর্মকর্তাকে মৃত ডলফিনটি মাটি চাপা দেওয়ার জন্য বলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews