
কুয়েত থেকে আনোয়ার ।।
কুয়েতে অনুষ্ঠিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশী হাফেজ আবু রাহাত তৃতীয় স্থান লাভ করেছেন ।
“১১তম আন্তর্জাতিক হিফযুল কুরআন প্রতিযোগিতা কুয়েত ২০২২” অনুষ্ঠিত হয় ।
দেশটির আমির নওয়াফ আল – আহমেদ আল – জাবের আল – সাবাহ-র তত্ত্বাবধানে ধর্ম মন্ত্রণালয় সার্বিক ব্যবস্থাপনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ।
১৯ অক্টোবর বুধবার সকাল দশটায় হোটেল রেজিন্সির হল রুমে অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তিন ক্যাটাগরির চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয় ।
বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুয়েতের শিক্ষা ও ইসলামিক বিষয়ক মন্ত্রী আব্দুল আজিজ মাজিদ , সহ কুয়েতের বিভিন্ন সরকারি কর্মকর্তা। বিভিন্ন রাষ্ট্রে বিচারকের দায়িত্বপালনকারী মিশরের ড . ফুয়াদ আব্দুল মাজিদ , মিশরের বিশ্ববিখ্যাত কারী শায়েখ ড . জিবরিল , দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্ব কোরআন প্রতিযোগিতার উপস্থাপক শায়েখ যায়েদসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply