1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কেন রাতভর জেগে থাকছেন সামান্থা, জানালেন নিজেই - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

কেন রাতভর জেগে থাকছেন সামান্থা, জানালেন নিজেই

  • প্রকাশিত : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ২১ 0 বার সংবাদি দেখেছে
নতুন অবতারে দেখা দিলেন সামান্থা
বিনোদন ডেস্ক // মাতৃত্বের নতুন অধ্যায়ের প্রতিটি মুহূর্তই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। এবার গর্ভাবস্থায় অনিদ্রার অভিজ্ঞতা শেয়ার করে আলোচনায় এসেছেন তিনি। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে রাতের ঘুম না হওয়ার বিষয়টি তুলে ধরেন এই অভিনেত্রী, যা অনেক অন্তঃসত্ত্বা নারীর পরিচিত এক সমস্যার দিকেই নতুন করে নজর কেড়েছে।

বিশেষজ্ঞদের মতে, গর্ভাবস্থায় অনিদ্রা খুবই সাধারণ একটি সমস্যা। এ সময় শরীরে হরমোনের পরিবর্তন, শারীরিক অস্বস্তি, বারবার প্রস্রাবের চাপ, পিঠ বা কোমরের ব্যথা এবং অনাগত সন্তানকে ঘিরে মানসিক উদ্বেগ এসব কারণেই অনেকের রাতের ঘুম ব্যাহত হয়।

বিশেষ করে প্রোজেস্টেরন হরমোনের মাত্রা বেড়ে যাওয়ায় দিনে অতিরিক্ত ঘুমঘুম ভাব দেখা দিলেও রাতে গভীর ঘুম আসতে সমস্যা হতে পারে। পাশাপাশি ইস্ট্রোজেনের পরিবর্তনের কারণে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণেও প্রভাব পড়ে, যা ঘুমের স্বাভাবিক ছন্দ নষ্ট করতে পারে।

চিকিৎসকদের পরামর্শ, গর্ভাবস্থায় পর্যাপ্ত বিশ্রাম নেওয়া, নিয়মিত হালকা ব্যায়াম বা হাঁটাচলা করা, আরামদায়ক ভঙ্গিতে ঘুমানো, ক্যাফিনজাতীয় পানীয় এড়িয়ে চলা এবং মানসিক চাপ কমানোর চেষ্টা করলে অনিদ্রার সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তবে দীর্ঘদিন ঘুমের সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

এদিকে সামান্থা জানিয়েছেন, চলমান কাজগুলো শেষ করার পর তিনি মাতৃত্বকালীন বিরতিতে যাবেন। তার এই খোলামেলা অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেক অনুরাগী তাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি গর্ভাবস্থার বাস্তব অভিজ্ঞতা নির্দ্বিধায় তুলে ধরার জন্য প্রশংসাও করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews