1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কোরবানির বর্জ্যে সচেতনতায় মসজিদভিত্তিক প্রচার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

কোরবানির বর্জ্যে সচেতনতায় মসজিদভিত্তিক প্রচার

  • প্রকাশিত : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৬০ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক ।।

ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর বর্জ্য সঠিকভাবে অপসারণে নগরবাসীকে সচেতন করতে উদ্যোগ নিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন কর্তৃক সরবরাহকৃত নির্দিষ্ট ব্যাগে কোরবানির বর্জ্য রাখার জন্য নগরীর ৩০টি ওয়ার্ডের সকল মসজিদের ইমামদের মাধ্যমে মুসল্লিদের অবহিত করা হয়েছে।

গতকাল জুমার নামাজের খুতবার পূর্বে বিশেষ বয়ানে ইমামগণ মুসল্লিদের প্রতি এ আহ্বান জানান। তারা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে যত্রতত্র বর্জ্য না ফেলে সিটি কর্পোরেশনের নির্ধারিত ব্যাগ ব্যবহারের অনুরোধ করেন।

সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, প্রতি বছরের ন্যায় এবারও ঈদুল আজহা উপলক্ষে নগরীর প্রতিটি ওয়ার্ডে বিনামূল্যে বিশেষ বর্জ্য রাখার ব্যাগ বিতরণ করা হচ্ছে। এছাড়া পশু জবাইয়ের স্থান দুর্গন্ধমুক্ত রাখতে ব্লিচিং পাউডারও সরবরাহ করা হবে।

পরিবেশ সুরক্ষা ও দ্রুত বর্জ্য অপসারণের সুবিধার্থে নগরবাসীকে এই ব্যাগ ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।

সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়, “আমরা চাই একটি পরিচ্ছন্ন ও দুর্গন্ধমুক্ত উৎসবমুখর পরিবেশ। ইমাম সাহেবদের মাধ্যমে এই বার্তা প্রতিটি ঘরে পৌঁছানো সম্ভব। সম্মানিত নগরবাসী যদি সচেতনভাবে কোরবানির বর্জ্য ব্যাগে ভরে নির্দিষ্ট স্থানে রাখেন, তবে আমাদের পরিচ্ছন্নতা কর্মীদের পক্ষে দ্রুততম সময়ের মধ্যে তা অপসারণ করা সহজ হবে।”

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews