1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
‘ক্যান্টনমেন্ট থেকে’ আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনা চলছে - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বরিশাল মহানগর ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল বরিশালে নবনিযুক্ত মেডিকেল অফিসারদের এনসিডি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন সাংগঠনিক সকল সিদ্ধান্তের স্বাক্ষরিক ক্ষমতা পেলেন বরিশাল জেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতা তৃণমূল থেকে সহ-সভাপতি: ইকবাল খানের পদোন্নতিতে উচ্ছ্বসিত মেহেন্দিগঞ্জ নতুন গান নিয়ে আসছেন আলী হাসান চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী সংরক্ষিত আসনের এমপিরা সংসদে ভূমিকা পালন করবেন: মির্জা ফখরুল হাম ও হামের উপসর্গে রেকর্ড ১৭ শিশুর মৃত্যু বর্ণিল আয়োজনে দৈনিক সত্য সংবাদ পত্রিকার দুই যুগ পূর্তি উদযাপন বাউফ‌লে বাস উল্টে খা‌দে, নিহত ১

‘ক্যান্টনমেন্ট থেকে’ আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনা চলছে

  • প্রকাশিত : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১২৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ দাবি করেছেন, সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে সামনে রেখে বাংলাদেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা চলছে।

বিষয়টিকে তিনি “রিফাইন্ড আওয়ামী লীগ” নামে “নতুন একটি ষড়যন্ত্র” হিসেবে বর্ণনা করেছেন। গত পাঁচই অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই দলটিকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ ঘোষণার দাবি উঠে আসছে।

তাদের পুনর্বাসন প্রসঙ্গেও হুঁশিয়ারি দিয়ে আসছে আন্দোলনে অংশ নেওয়া ছাত্রনেতা ও অন্যান্য কয়েকটি রাজনৈতিক দলের নেতাসহ বিভিন্ন পক্ষ। আন্দোলনকারী ছাত্রদের চাপের মুখে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগকে গত অক্টোবরে নিষিদ্ধও করা হয়।

তবে গত কিছুদিন ধরে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে নতুন করে সরব হয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ। বেশ কিছুদিন ধরেই তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেইজে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও ফেরানো ইস্যুতে একের পর এক স্ট্যাটাস দিয়ে আসছিলেন। কিন্তু কোনো স্ট্যাটাসেই তিনি এই দাবির কোনো প্রেক্ষাপট বর্ণনা করেননি।

যেমন, গত নয়ই মার্চ তিনি লিখেছিলেন, “২০২৫-এ এসে ২০১৩ ফেরানোর চেষ্টা করবেন না। “সাবধান! ” পরের স্ট্যাটাস আসে গত ১২ই মার্চ।

ওইদিন তিনি সংক্ষেপে লিখেছেন যে এই নির্বাচনেই “আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে। ‘রিফাইন্ড’ আওয়ামী লীগ নামে নতুন একটি ‘টেবলেট’ নিয়ে শীঘ্রই হাজির হবে।”

গত ১৫ই মার্চের স্ট্যাটাস ছিল, “যে পথ দিয়ে আওয়ামী লীগ পালিয়েছে, ঠিক সে পথ দিয়েই আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র করা হচ্ছে” এবং “আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোউজড।”

এরপর কয়েকদিন চুপ থাকলেও বৃহস্পতিবার ২০শে মার্চ মধ্যরাতে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সম্বোধন করে লেখেন, “ড. ইউনুস, আওয়ামী লীগ ৫ই আগস্টেই নিষিদ্ধ হয়ে গেছে। উত্তর পাড়া ও ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগের চ্যাপ্টার ওপেন করার চেষ্টা করে লাভ নেই।”

এখানে উল্লেখ্য, উত্তর পাড়া বলতে বাংলাদেশে সাধারণত ঢাকা ক্যান্টনমেন্টকে বোঝায়। এখন, ওইসব স্ট্যাটাসের কোথাও তিনি তার এই একই ঘরানার স্ট্যাটাসের কারণ ব্যাখ্যা করেননি।

অবশেষে তিনি প্রধান উপদেষ্টাকে সম্বোধন করে ওই পোস্ট দেওয়ার এক ঘণ্টার মাথায় আরেকটি লম্বা স্ট্যাটাস দেন এবং তিনি তার এই বক্তব্যের কারণ খোলাসা করেন।

এদিকে হাসনাত আব্দুল্লাহর দাবি বিষয়ে সেনাবাহিনীর প্রতিক্রিয়া জানার চেষ্টা করেছে বিবিসি বাংলা। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, হাসনাত আব্দুল্লাহ’র স্ট্যাটাসের ব্যাপারে তাদের কোনো বক্তব্য নেই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews