1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ক্ষমতা ভোগের বস্তু নয়, মানুষের ভাগ্য পরিবর্তনের সুযোগ: প্রধানমন্ত্রী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের সরকারের ডাক পেলে মাঠে নামবে বিরোধী দলও

ক্ষমতা ভোগের বস্তু নয়, মানুষের ভাগ্য পরিবর্তনের সুযোগ: প্রধানমন্ত্রী

  • প্রকাশিত : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ২৪৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // আওয়ামী লীগের কাছে ক্ষমতা কোন ভোগের বস্তু নয়, বরং দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের একটা সুযোগ বলে মন্তব্য করেছেন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২১ জানুয়ারি) ২৮ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী বক্তব্যে এ মন্তব্য। এসময় চতুর্থবার ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনায় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গেল ৩ মেয়াদে আওয়ামী লীগের ব্যাপক উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এরইমধ্যে রুপকল্প ২০২১ বাস্তবায়ন হয়েছে; উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে বাংলাদেশ। যা কার্যকর হবে ২০২৬ সাল থেকে। দেশের উৎপাদন বাড়াতে বগহুমুখী ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।

আমদানি ও রফতানিতে ভারসাম্য আনতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, যেকোনো দুর্যোগ আসুক, তা মোকাবেলা করার সক্ষমতা আছে বাংলাদেশের। জানান, এবার বাংলাদেশের কূটনীতি হবে অর্থনীতি। এরই বিদেশি মিশনগুলোকে তা জানানো হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। বাণিজ্য মেলার উদ্বোধনী বক্তব্যে হস্তশিল্পজাত পণ্যকে ২০২৪ সালের বর্ষ পণ্য হিসাবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সরকারপ্রধান বলেন, সাধারণ মানুষের ঘরে এখন সবই আছে। দেশের মানুষের ক্রয়ক্ষমতা বাড়ছে। নতুন নতুন উৎপাদন বাড়াতে হবে। ২০৩০ সালের মধ্যে ১৫০ বিলিয়ন ডলারের কাছাকাছি রফতানি বাড়বে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews