1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
খেলাফত যুব মজলিস ভোলা জেলা উত্তর’র উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

খেলাফত যুব মজলিস ভোলা জেলা উত্তর’র উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

  • প্রকাশিত : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৬২ 0 বার সংবাদি দেখেছে

মো.রাশেদ খান, ভোলা // আজ ১৪ রমাযান, ১৫ মার্চ শনিবার বিকাল তিনটায়, “জেলা পরিষদ হল রুম মিলনায়তনে” বাংলাদেশ খেলাফত যুব মজলিস ভোলা জেলা উত্তর এর উদ্যোগে “তাকওয়া অর্জনে মাহে রমযানের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি মাওলানা সাখাওয়াতুল্লাহ আমীনের সভাপতিত্বে ও প্রকাশনা সম্পাদক মুফতি নাঈম হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : বাংলাদেশ খেলাফত মজলিস ভোলা জেলা উত্তর এর সভাপতি মাওলানা মাকসুদ সাহেব,সহ-সভাপতি মহিউদ্দিন জাবের, সাধারণ সম্পাদক মাওলানা বেলাল সাহেব, সহ-সাধারণ সম্পাদক মাওলানা কামাল উদ্দীন সাহেব, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস সালাম সাহেব, সমাজ কল্যান সম্পাদক মাওলানা আলি আকবর সাহেব, যুব মজলিস এর সহ-সভাপতি মুফতি তরিকুল ইসলাম সাহেব, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা রিয়াজ মাহমুদ সাহেব, বাইতুল মাল সম্পাদক মাওলানা ইউনুস সাহেব, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আসাদুল্লাহ সাহেব, অফিস সম্পাদক মাওলানা মাকসুদ সাহেব, ছাত্র মজলিসের বাইতুল মাল সম্পাদক জুবাইরুল হক প্রমুখ। সম্মানিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন : দারুল উলূম আজিজিয়া মাদ্রাসা আলি নগর এর সম্মানিত পরিচালক মাওলানা তৈয়বুর রহমান কাসেমী, বাসটার্মিনাল আশ্রাফুল উলূম মাদ্রাসার পরিচালক মাওলানা কামালুদ্দীন সাহেব, ইসলামি ছাত্র শিবির ভোলা জেলা উত্তর এর সভাপতি আব্দুল্লাহ আল আমিন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাকসুদ সাহেব বলেছেন, স্বৈরাচারী সরকার দেশকে ধ্বংস করার চেষ্টা করেছে কিন্তু আল্লাহ তায়ালা তাদেরকেই ধ্বংস করে দিয়েছেন। আগামীতেও যাঁরা তাদের পথে হাঁটবে তাদেরও এই করুণ পরিণতি ভোগ করতে হবে। সভাপতির বক্তব্যে মাওলানা সাখাওয়াত আমিন, দ্বীন ইসলামকে সর্বত্র কায়েম এর উপর গুরুত্বারোপ করে বলেন : স্বাধীনতার ৫৫ বছর পরেও আজ আমরা স্বাধীন নয়। আজও আমার বোন আছিয়াকে ধর্ষিতা হতে হয়। যা মুসলমান হিসেবে আমাদের দেশের জন্য লজ্জা জনক। তাই দেশে ইসলামি খেলাফত কায়েম এর বিকল্প নেই। তবে ইসলাম কায়েম এর পদক্ষেপ হিসেবে সর্বপ্রথম আমাদেরকে ব্যক্তিগত জীবনে ও পারিবারিক জীবনে ইসলামি অনুশাসন অবশ্যই মেনে চলতে হবে। সদ্য মৃত যুব মজলিশ এর সাংগঠনিক সম্পাদক হাফেজ বেলাল রাহ. এর স্মৃতি চারণ করে তার জন্য দুআ করেন ও তাঁর এতিম শিশুদের দেখবাল এর দায়িত্ব গ্রহণের ঘোষণা দিয়ে বক্তব্য শেষ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews