1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

  • প্রকাশিত : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ১৪ 0 বার সংবাদি দেখেছে

কুমিল্লা প্রতিনিধি // গণঅধিকার পরিষদ মনোনীত (জিওপি) কুমিল্লার চৌদ্দগ্রাম আসনের এমপি প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং চৌদ্দগ্রাম উপজেলা যুবঅধিকার পরিষদের আহ্বায়ক কে এম ফরিদ আমিনকে আটক করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ। সে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই এলাকার রুহুল আমিনের ছেলে।

ব্যাংকের টাকা চুরির মামলায় সাজাপ্রাপ্ত হিসেবে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় রবিবার (১১ অক্টোবর) ভোররাতে ফরিদ আমিনের গ্রামের বাড়ি উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই থেকে তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মডেল থানার ওসি মোহাম্মদ আরিফ হোছাইন।

ওসি জানান, টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার একটি ব্যাংকের টাকা চুরির মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন ফরিদ আমিন। ওই সময়ে তিনি ব্যাংকের ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোররাতে তাকে আটক করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews