1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গাজীপুরে স্ত্রীকে হত্যা বরিশালে গ্রেপ্তার ঘাতক স্বামী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০২ মে ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
ভিডিও দেখে পদ্মার মাছ কিনলেন লন্ডনের নাগরিক এড্রিয়ান প্রধানমন্ত্রী রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের কাজ করছেন: মির্জা ফখরুল মালিক-শ্রমিকের মধ্যে ইনসাফের সম্পর্কে বিশ্বাসী জামায়াত: শফিকুর রহমান দেশের অর্থনীতির ভিত্তি স্থাপন করেছিলেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু পাঁচ নদীর পানি বিপৎসীমার উপরে কিছু মহল দেশকে ‘বন্ধুহীন’ বানাতে চায় পার্বতীপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা গৌরনদীতে মহান মে দিবস উপলক্ষে র্যালী ও শ্রমিক সমাবেশ। গৌরনদী প্রতিনিধি। বরিশালের গৌরনদী উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে মহান মে দিবস ২০২৬ উপলক্ষে শুক্রবার বর্ণাঢ্য র্যা লী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গৌরনদী বাসষ্টান্ড দলীয় কার্যালয় থেকে র্যা লী বের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোঃ সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, গৌরনদী অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা জহুরুল ইসলাম জহির, গৌরনদী পৌর বিএনপির আহবায়ক মোঃ জাকির হোসেন শরীফ,, সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুজ্জামান খোকন, গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান আকবর, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক গাজী আবুবকর। বক্তব্য রাখেন গৌরনদী অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, উপজেলা শ্রমিক দলের মনিরুজ্জামান। একইদিন ইমারত শ্রমিক ইউনিয়নী গৌরনদী বাসস্ট্যান্ড শাখার উদ্যোগে র্যা লী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, গৌরনদী ইমারত শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা প্রভাষক মোহাম্মদ আলী শরীফ, মোঃ শহিদুল ইসলাম খান। বক্তব্য রাখেন শ্রমিক নেতা মোহাম্মদ ইয়াসিন ফকির মোহাম্মদ আলাউদ্দিন সরদার সহ অন্যান্যরা। গৌরনদীতে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ।

গাজীপুরে স্ত্রীকে হত্যা বরিশালে গ্রেপ্তার ঘাতক স্বামী

  • প্রকাশিত : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ২৩৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // গাজীপুরে স্ত্রীকে হত্যার পর পালিয়ে বরিশাল চলে যান ঘাতক স্বামী লালচাঁদ মোল্লা (৪০)। বিপদ-আপদ থেকে রক্ষা পেতে দ্বারস্থ হন মসজিদের ইমামের। কিন্তু শেষ রক্ষা হয়নি তার। ইমামের কাছ থেকে তাবিজ নেয়ার সময় ধরা পড়েন পুলিশের হাতে। রোববার সন্ধ্যায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা দুর্গা সাগর দিঘি সংলগ্ন মসজিদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার লালচাঁদ মোল্লা সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর এলাকার হাসান মোল্লার ছেলে।

সিআইডির বরিশাল জেলা ও মেট্রো শাখার এসআই আবুল কালাম জানান, লালচাঁন গাজীপুর নগরীর কোনাবাড়ির কুদ্দুসনগর এলাকায় ভাড়া বাসায় শনিবার তার স্ত্রী রিনা আক্তারকে (৩৬) হত্যা করে। খবর পেয়ে দুপুরে রিনার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রিনা সিরাজগঞ্জের আন্দারকোটাপাড়া গ্রামের গেদু শেখের মেয়ে।

গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা বলেন, স্ত্রীকে হত্যার পর লালচাঁন পালিয়ে মাধবপাশা দুর্গা সাগর এলাকায় আত্মগোপন করে। পরে প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, শনিবার স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে লালচাঁন স্ত্রীকে সজোরে লাথি দিয়ে ঘর বাইরে থেকে আটকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর ঘরে ফিরে এসে দেখতে পায় স্ত্রীর মুখ দিয়ে রক্ত বের হয়ে পড়ে রয়েছে।

যখন বুঝতে পেরেছে স্ত্রী মারা গেছে তখন পালিয়ে বরিশাল চলে আসে। লালচাঁন এক সময় মাধবপাশা এলাকায় বাদশা সর্দারের গরুর ফার্মে চাকরি করতো। শনিবার রাতে ফার্মের পাশের একটি ঘরে আসে। রাতে ওই ঘরে ছিলো।

রোববার দিনভর এদিক-সেদিক ঘোরাঘুরি করে। দুর্গা সাগর সংলগ্ন একটি মসজিদে মাগরিবের নামাজ শেষে ইমামের কাছে গিয়ে বিপদ-আপদ থেকে রক্ষার তাবিজ ও দোয়া চায়। এ সময় সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

গৌরনদীতে মহান মে দিবস উপলক্ষে র্যালী ও শ্রমিক সমাবেশ। গৌরনদী প্রতিনিধি। বরিশালের গৌরনদী উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে মহান মে দিবস ২০২৬ উপলক্ষে শুক্রবার বর্ণাঢ্য র্যা লী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গৌরনদী বাসষ্টান্ড দলীয় কার্যালয় থেকে র্যা লী বের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোঃ সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, গৌরনদী অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা জহুরুল ইসলাম জহির, গৌরনদী পৌর বিএনপির আহবায়ক মোঃ জাকির হোসেন শরীফ,, সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুজ্জামান খোকন, গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান আকবর, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক গাজী আবুবকর। বক্তব্য রাখেন গৌরনদী অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, উপজেলা শ্রমিক দলের মনিরুজ্জামান। একইদিন ইমারত শ্রমিক ইউনিয়নী গৌরনদী বাসস্ট্যান্ড শাখার উদ্যোগে র্যা লী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, গৌরনদী ইমারত শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা প্রভাষক মোহাম্মদ আলী শরীফ, মোঃ শহিদুল ইসলাম খান। বক্তব্য রাখেন শ্রমিক নেতা মোহাম্মদ ইয়াসিন ফকির মোহাম্মদ আলাউদ্দিন সরদার সহ অন্যান্যরা।

Theme Customized By BreakingNews