1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গিনিতে বাস দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২৪ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
ভোলায় ডিবির অভিযানে লোকাল গান ও তিনটি বগি দাসহ একজন আটক চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা জাপান ম্যাচে ব্রাজিলের অধিনায়ক রাফিনিয়া নুসরাতের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ কাপুরুষোচিত: জামায়াত আমির এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিন প্রকাশ বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন জিয়াউদ্দিন শিকদার জিয়া ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

গিনিতে বাস দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২৪

  • প্রকাশিত : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ৪৬৩ 0 বার সংবাদি দেখেছে
আন্তর্জাতিক ডেস্ক // গিনিতে বাস দুর্ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুল-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

স্থানীয় সময় রোববার দেশটির চতুর্থ বৃহত্তম শহর কিন্ডিয়ার কাছে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে চীনা সংবাদমাধ্যম শিনহুয়ার খবরে উল্লেখ করা হয়, অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে বাসটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এ দুর্ঘটনায় স্কুল-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর এফএমটি।

উল্লেখ্য, বাসটি রাজধানী কোনাক্রি থেকে দক্ষিণ-পশ্চিমের ফারানাহর দিকে যাচ্ছিলো।

স্থানীয় কর্মকর্তা কাবিনেট কাকে বলেন, অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে বাসটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এ দুর্ঘটনায় স্কুল-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ফাওলি সৌমাহ বলেন, মৃতদেহগুলো চেনা যাচ্ছে।

খারাপ রাস্তা এবং বেপরোয়া গাড়ি চালানোর কারণে গিনিতে প্রায়শই এমন দুর্ঘটনা ঘটে। গত সেপ্টেম্বরে দেশটিতে এক মিনিবাস দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews