1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

  • প্রকাশিত : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৩০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।

নোয়াখালীর চাটখিলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্বামী মোরশেদ আলমকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

 

নিহত গৃহবধূ অহিদা আক্তার শিখা (২১) পরকোট ইউনিয়নের পূর্ব শোশালিয়া এলাকার মোরশেদ আলমের স্ত্রী।

 

জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে শিখাকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তার স্বামী। চিকিৎসক ফাতেমা আক্তার শান্তা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

জানা যায়, এ সময় শিখার গলায় দাগ দেখতে পাওয়া যায়, যা মৃত্যুকে ঘিরে সন্দেহ আরও ঘনীভূত করেছে। ঘটনার খবর পেয়ে চাটখিল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ থানায় নিয়ে যাওয়া হয়।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, শিখার বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার উত্তর ডল্টা গ্রামে। তার পিতা আব্দুল মান্নান মোল্লা। প্রায় সাত মাস আগে মোরশেদ আলমের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই শিখাকে বিভিন্নভাবে মানসিক ও শারীরিক নির্যাতন করা হতো বলে অভিযোগ পরিবারের।

 

চাটখিল থানার উপ-পরিদর্শক (এসআই) সেকান্দার মোল্লা জানান, মৃতদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় নিহতের স্বামী মোরশেদ আলমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews