1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে মহাসড়ক অবরোধ দুই গ্রুপের উত্তেজনায় আহত ৩ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে মহাসড়ক অবরোধ দুই গ্রুপের উত্তেজনায় আহত ৩

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৫০ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // বরিশালের গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামানের বদলির আদেশকে কেন্দ্র করে পক্ষে ও বিপক্ষে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটোনা ঘটেছে। মঙ্গলবার সকালে এক পক্ষ মনিরুজ্জামানের পক্ষে বদলি আদেশ ঠেকাতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে। এর আগে, ১৪ জুলাই সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ডা. মনিরুজ্জামানের পদত্যাগের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরির আশ্বাসে দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীসহ সাধারণ জনগণ মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়। ওই দিন (১৪ জুলাই) দুপুর তিনটার দিকে ডা. মনিরুজ্জামানের বদলির বিষয়টি জানাজানি হয়। পরে ১৫ জুলাই (মঙ্গলবার) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ডা. মনিরুজ্জামানকে বদলির আদেশ ঠেকাতে তাঁর সমর্থনে একটি পক্ষ মাঠে নামে এবং ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে। এ সময় একটি রোগীবাহী অ্যাম্বুলেন্সকে সাইট দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা সেলিম জানান, একটি অ্যাম্বুলেন্সকে যেতে দেওয়ার অনুরোধ করায় ডা. মনিরুজ্জামানপন্থী কিছু দালালচক্র ক্ষিপ্ত হয়ে তার ওপর চড়াও হয়। এতে তিনজন আহত হন। প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের পূর্ণ পরিচয় জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে উভয় পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, “ডাক্তারের পক্ষে ও বিপক্ষে দুটি পক্ষ মহাসড়কে অবস্থান নেয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে এবং যান চলাচল সচল হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews