1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে কোমলমতি শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ। - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :

গৌরনদীতে কোমলমতি শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ।

  • প্রকাশিত : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২১৯ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি।।

বরিশালের গৌরনদী উপজেলার ডাঃ কাজী মোখলেছুর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ জন কোমলমতি শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে স্কুলের হলরুমে উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি পরিমল চন্দ্র হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার তাছলিমা বেগম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির অন্যতম সদস্য এইচ এম রফিকুল ইসলাম কাজল। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন মিয়া, বিদ্যালয়ের সাবেক সভাপতি শিক্ষক কাজী আসাদুজ্জামান, প্রধান শিক্ষক ছালেহা আক্তার, প্রদীপ চন্দ্র দাস, উপজেলা সহকারী শিক্ষক সমাজের সভাপতি আবু হানিফ, সাধারন সম্পাদক সুদাম পাল, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম টিটু, সহকারী শিক্ষক মোঃ বোরহান উদ্দিন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এইচ এম জাকির হোসেনের সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বার্থী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোঃ শাহজাহান ফকির, বিএনপি নেতা আব্দুস ছালাম মাঝি, দেলোয়ার হাওলাদার, সমাজ সেবক নাসির উদ্দিন সহ অন্যন্যরা। শেষে শিক্ষাথর্েিদর মাঝে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews