পঙ্কজ কুন্ডু গৌরনদী প্রতিনিধি // আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের গৌরনদীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন গৌরনদী’র আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে শনিবার সকালে আলোচনা সভা সভা উপজেলা স্বনামধন্য নির্বাহী অফিসার জনাব বিপিন চন্দ্র বিশ্বাস’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার ভূমি জনাব মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ চুন্নু ফকির, গৌরনদী মডেল থানার সেকেন্ড অফিসার জনাব মোঃ শহিদুল ইসলাম, গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট জনাব সুমন চন্দ্র সরকার, গৌরনদী উপজেলা ফায়ার সার্ভিসের সাব অফিসার জনাব আখতার উদ্দিন, জাতীয় মানবাধিকার ইউনিটির গৌরনদী উপজেলা শাখার সভাপতি আবদুছ ছালেক মামুন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওবায়দুর রহমান (মবিন),গৌরনদী উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ হাসান মাহমুদ, সাংবাদিক সরদার মনির সহ অন্যান্যরা।।
Leave a Reply