1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের শপথ অনুষ্ঠান - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

গৌরনদীতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের শপথ অনুষ্ঠান

  • প্রকাশিত : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৩২ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের উদ্যোগে গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার সকালে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহ “ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরিফ, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক খোন্দকার মনিরুজ্জামান মনির, প্যানেল আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন, সমবায় কর্মকতৃা আফসানা সাখি। বক্তব্য রাখেন শহীদ জুলাই যোদ্ধার পরিবারের প্রতিনিধি মোঃ শামীম খলিফা, জুলাই যোদ্ধা মোঃ রিয়াদ হাওলাদার, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি গোলাম মোর্শেদ প্রমূখ। ‎অনুষ্ঠানে সামাজিক সচেতনতা বৃদ্ধি, নারী ক্ষমতায়ন, সাংস্কৃতিক চর্চা ও সমাজ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকার উপর গুরুত্বারোপ করা হয়। আলোচনা শেষে গৌরনদী শিল্পকলা একাডেমী ও শিশু একাডেমীর আয়োজন অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews