1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে বটি দিয়ে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কাজিরহাটে ১৩ টি ইটভাটা পরিবেশ দূষণ রোধে অবৈধ কার্যক্রম বন্ধে তদারকি প্রয়োজন প্রশাসনের বরিশালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে চাঞ্চল্য, দুই ব্যক্তির দুই দাবি! কাজীরহাটের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আবুল কালাম খানকে ঘিরে নির্বাচনী আলোচনা পশ্চিমা নারীবাদ নারী-পুরুষের সম্পর্কে বিভাজন তৈরি করেছে: চরমোনাই পীর ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, ভিডিও ভাইরাল ১৭ দিন পর নিজ ঠিকানায় ফিরলেন পথ হারানো বৃদ্ধা শানু এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার

গৌরনদীতে বটি দিয়ে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

  • প্রকাশিত : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ২৮৪ 0 বার সংবাদি দেখেছে

খোকন হাওলাদার, গৌরনদী(বরিশাল)প্রতিনিধি // বরিশালের গৌরনদীতে বটি দিয়ে কুপিয়ে চাচাতো ভাই সুমন হাওলাদার (৩৪) নামে এক টিভির মেকারকে খুন করা হয়েছে। শনিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। এর আগে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বিল্বগ্রাম এলাকায় এ দ্বন্দ্বের ঘটনা ঘটে।

নিহত সুমন উপজেলার বিল্বগ্রাম বাজারের টিভি-রেডিওর মেকার ও একই গ্রামের মৃত আব্দুল জলিল হাওলাদারের ছেলে। নিহতের বড় ভাই সোলায়মান হাওলাদার জানান, বাড়ির যৌথ পুকুরের পানি নামানো ও খাল থেকে পানি ঢুকানোর জন্য যৌথভাবে সম্প্রতি পুকুর ও খালের সংযোগ পাড়ে প্লাস্টিকের একটি পাইপ স্থাপন করা হয়।

ওই পাইপ দিয়ে পুকুরের পানি নামানোর ফলে পুকুরের পানি কমে যাওয়ায় হাত-মুখ ধুতে ও গোসল করতে অসুবিধা হচ্ছিল। অপরদিকে পুকুরে পানি কম থাকার সুযোগে জাফরসহ বাড়ির ২-৩ জনে জাল দিয়ে প্রায়ই পুকুরের মাছ ধরে আসছিল। ওইসব কারণে তার ছোটভাই পুকুরের পানি নামানোর ওই পাইপটি বৃহস্পতিবার উঠিয়ে ভেঙে ফেলে। এ নিয়ে তার ভাই সুমন হাওলাদার ও চাচাতো ভাই জাফর হাওলাদারের মধ্যে ঝগড়া হয়।

এরই জের ধরে জাফরের নেতৃত্বে ১০-১২ জন বঁটিসহ দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সুমনের ওপর হামলা চালায়। এ সময় জাফর বঁটি দিয়ে কুপিয়ে সুমনের মাথায় মারাত্মক জখম করে।

গুরুতর আহত অবস্থায় সুমনকে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সুমনকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও গৌরনদী মডেল থানার এসআই মো. নাসির মিয়া জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews