1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

গৌরনদীতে বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৮১ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // গৌরনদী উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে সমন্বিত খামার স্থাপন ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক পাঁচ দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার সকাল ১১ টায় গৌরনদী উপজেলা পরিষদ সভা কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গৌরদী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাস কুমার দাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা সাকি, উপজেলা আইসিটি কর্মকর্তা বিপ্লব কুমার দেবনাথ। অনুষ্ঠানের অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গৌরনদী বিআরডিবির সহ-সভাপতি মোঃ জাকির হোসেন রাজা, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি রাব্বি শিকদার, ইউএনও অফিসের অফিস সহকারী আব্দুর রব। অনুষ্ঠানে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে লক্ষ্যে যুব নারী ও পুরুষদের জন্য ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়। প্রশিক্ষন শেষে প্রশিক্ষন গ্রহনকারীদে বায়োগ্যাস প্রকল্প বাস্তবায়নে ঋন হিসেবে আর্থিক সুবিধা প্রদান করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews