1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে বিভিন্ন দপ্তরের কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল মহানগরীতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ডমিনেশন পেট্রোলিং ও বিশেষ অভিযান বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

গৌরনদীতে বিভিন্ন দপ্তরের কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক

  • প্রকাশিত : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ২৬১ 0 বার সংবাদি দেখেছে

 

গৌরনদী প্রতিনিধি।

 

বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের কার্যক্রম পরিদর্শন এবং মডেল পাঠাগার ও গৌরনদী ক্লাব এন্ড সোসাইটির উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

 

মঙ্গলবার সকাল দশটার দিকে প্রথমেই বাটাজোর ও গৌরনদী বন্দরে কৃষক কর্ণারের মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি কার্যক্রমের পরিদর্শন করা হয়। এরপরই গৌরনদী মডেল থানা ও পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেন।

 

দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে একদিনে নামজারী সেবা গ্রহিতাদের সাথে মতবিনিময় করেন তিনি। এসময় সেবা গ্রহিতাদের হাতে একদিনে সম্পন্ন নামজারির কাগজ তুলে দেন এবং কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। বিকেলে মডেল পাঠাগার ও গৌরনদী ক্লাব এন্ড সোসাইটির উদ্বোধন করা হয়।

 

এসময় উপজেলা নির্বাহী অফিসার আবু আবদুল্লাহ খান, সহকারী কমিশনার ভূমি মো. রাজিব হোসেন, মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews