1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে মরহুমা ওমেদা বেগমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া-মোনাজাত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

গৌরনদীতে মরহুমা ওমেদা বেগমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া-মোনাজাত

  • প্রকাশিত : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৩৮ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // জননন্দিত টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর মা এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা ওমেদা বেগমের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে কুরআন খতম, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। মাই টিভি প্রতিনিধি, গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহবায়ক মো. গিয়াস উদ্দিন মিয়ার আয়োজনে সোমবার সকালে তাঁরাকুপি-কটকস্থল নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় কুরআন খতম শেষে দোয়া ও মোনজাতে সাংবাদিক মোল্লা ফারুক হাসান, আরিফিন রিয়াদ, রাজিব হোসেন তারিম, তাঁরাকুপি-কটকস্থল নূরানী হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম সংগ্রাম, সমাজ সেবক রুহুল আমিন খান, মাদ্রাসার শিক্ষক হাফেজ কামাল হোসেন, হাফেজ কামরুল ইসলাম সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন । শেষে মাই টিভির চেয়ারম্যানসহ পরিবারবর্গের সুস্বাস্থ্য কামনা ও মরহুমা ওমেদা বেগমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন তারাকুপি- কটকস্থল কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জহিরুল ইসলাম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews