1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

গৌরনদীতে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৯৮ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // বরিশাল জেলার গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আঃ ওয়াহেদ সরদার (৬৯) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করেন উপজেলা প্রশাসন। দক্ষিণ চাঁদশী ৪নং ওয়ার্ডের বাসিন্দা, বীর মুক্তিযোদ্ধা আঃ ওয়াহেদ সরদার গত মঙ্গলবার চার ঘটিকার সময় তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বুধবার সকাল দশ ঘটিকার সময় তার নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন ও জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মেহেদী হাসান,অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ,আত্মীয়স্বজন-সহ এলকাবাসী।মৃত্যুকালে তিনি দুই স্ত্রী তিন সন্তান ও দুই মেয়ে রেখে যান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews