1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীর ঐতিহ্যবাহী টরকী বন্দর মালিক সমিতির কমিটি গঠন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

গৌরনদীর ঐতিহ্যবাহী টরকী বন্দর মালিক সমিতির কমিটি গঠন

  • প্রকাশিত : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ২৫৮ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // দক্ষিণ অঞ্চলের সর্ববৃহৎ ব্যবসায়ী বন্দর গৌরনদী উপজেলার টরকী বন্দর মালিক সমিতি গঠনের লক্ষ্যে  বার্থী ভবনে ঘর মালিকদের এক সভা অনুষ্ঠিত হয়।  সভার সভাপতিত্ব করেন টরকী বন্দরের ঘর মালিক, বিশিষ্ট সমাজসেবক ও বার্থী ইউনিয়নের  সাবেক চেয়ারম্যান,  উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আবুল হোসেন মিয়া। সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সভাপতি আলহাজ্ব আবুল হোসেন মিয়া, সাধারণ সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান সান্টু মুন্সি, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জাকির হোসেন শরীফ, টরকী বনিক সমিতির সাধারণ সম্পাদক চঞ্চল মাঝি ,টরকী বণিক সমিতির কোষাধাক্ষ অলিউল ইসলাম, গৌরনদী প্রেস ক্লাবের প্যানেল  আহবায়ক গিয়াস উদ্দিন মিয়া, টরকি ব্যবসায়িক রিপন সরদার, ব্যবসায়ী ভজন কুন্ডু রাশেদ মিয়া, আলহাজ্ব মামুন শিকদার, আলহাজ্ব রুহুল আমিন সিকদার, আলহাজ্ব আবু হানিফ মাস্টার, মন্টু সর্দার, শেখর বণিক, মোহাম্মদ আলিম, মোল্লা আব্দুর রশিদ খান, মোঃ শাহ আলম খান, আনোয়ার শরীফ, টুকু মাঝি ,আলী মাঝি আলহাজ্ব মজিবর হাওলাদার, হাজী আঃ হালিম, লিটন খান, কাজী জামান টিটু কাজী সজল ও ব্যবসায়ী কাজী নজরুল ইসলাম। সভায় বিস্তারিত আলোচনান্তে আলহাজ্ব আবুল হোসেন মিয়াকে সভাপতি ও টরকী বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী মশিউর রহমান সান্টুকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট টরকী বন্দর মালিক সমিতির কমিটি  গঠন করা হয়। বক্তারা টরকী বন্দরের উন্নয়ন, হোল্ডিং ট্যাক্স কমানোসহ বন্দরের সমস্যা সমাধানে কাজ করবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews